এই দীর্ঘ পথচলায় কেবল সুখের গল্প ছিলো না। ছিলো ব্যথা বেদনার সংগ্রাম। ছিলো অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা। মানিয়ে নেওয়ার যুদ্ধ। শুরুটা খুবই সাধারণ ছিলো। এখন সাধারণেই অভ্যস্ত হয়ে গেছি। পাশে থাকার দৃঢ় ইচ্ছের বাস্তবতায় সাধারণ হয়েই থাকছি।
অবশ্য সাধারণের মঝেও অনেক কিছু বদলে গেছে। রুচি, অভ্যাস বদলেছে। চেহারায় সময় ছবি এঁকেছে। রুচি, প্রয়োজন, প্রয়োগে পরিবর্তন এসেছে। তবে, চুপ থাকার অভ্যাসটা ঠিক আগের মতোই আছে। জানি, কিছু একটা খুজছি আমরা। কি সেটা? যা তাড়া করছি তার নামই হয়তো ❝সুখ❞। হ্যাঁ সুখ। সবাই তার সঙ্গ পেতে চায়। আমরাও চাই। কিন্তু জানি না- সুখ কোথায় থাকে? হয়তো সুখ কারো কাছেই আসে না। তাইতো তাকে তাড়া করছি।
তবে, আমরা শোকাহত হতে শিখেছি অন্যের জন্য। আপাতত এটিই বড় অর্জন। এটিই সুখ মনে করি।
#১৬মে২০২৫



