shape

ছবি; জমে থাকা সময়

মুই ফিরছি সুরমা, নাও পেছনে ফেলে। বয়স্ক চুলের ধূসর রঙ, চোখে দৃষ্টি বাড়ানোর ফ্রেম করা গ্লাস, কিন্তু হৃদয়ে এখনও সে পুরনো রোদ। নদী সুরমা চলছে বয়ে, যেমন ছোটবেলায় বয়ে যেত। শুধু জল-স্রোত থুড়া কমেছে। তার চেয়ে বহুগুণ বদলে গেছি মুই! নদী জল, এসব নাও জানে আমারে- নাম জানে, জানে মোর শৈশব, কৈশোর। মুই তখন ঝাঁপিয়ে পড়তাম জলে, স্রোত মোর কানে কইতো উজানে কথা। এই পাড়, এই ঘাট লুকিয়ে দেখতো নাওয়ের গলুই ধরে পাড়ি দেবার দূরন্ত ধামালি। এ জলের তল জানে কোথায় হারিয়েছিলাম প্রথম কুড়ানো আশ্চর্য নুড়ি। ফিরছি যখন সুরমা বলছে- “তুই আর আসবি কবে?” মুই কই- “জানি না। তবে ফিরবই তোমার কাছে।” মুই, নাও আর সুরমা- কেবলই জমে থাকা সময়, ছবি। © সুরমাপাড়|বাঘা|গোলাপগঞ্জ|সিলেট